• সমগ্র বাংলা

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। সোমবার (৩ আগষ্ট, ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজাউলের পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ জালে ভারী একটি বস্তু আটকে যায়। জাল ওপরে তুলতেই জেলেরা একটি শর্টগান দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অস্ত্রটি উদ্ধার করে। পরবর্তীতে আলামত হিসেবে জব্দ তালিকার মাধ্যমে তা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পরে আড়াইহাজার থানার অস্ত্রের রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের তথ্যের সাথে মিলিয়ে উদ্ধারকৃত শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র বলে নিশ্চিত করেন। উদ্ধার হওয়া শর্টগানটির বাট নম্বর ৬৫১।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আড়াইহাজার থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময়ই থানা থেকে এই শর্টগানটি লুট হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo