• সমগ্র বাংলা

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘাতে আহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তার আগে অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রাঘাতে দোকান মালিক ও তার ছেলে গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মানিক হোসেন ওরফে সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।

আহত দোকান মালিক হাবিবুল মন্ডলের অভিযোগ, গভীর রাতে তার মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক ওরফে সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হয়ে চোরকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত সুমন তার কাছে থাকা একটি চায়নিজ কুড়াল দিয়ে তার হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেয়। হাবিবুলের চিৎকারে তার দুই ছেলে এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত মানিক ওরফে সুমন ঘটনাস্থলেই মারা যায়।

আহত মুদি দোকানি হাবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo