• সমগ্র বাংলা

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গেল দুই কিশোরীর ভাগ্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর জীবনের মোড় ঘুরিয়ে দিল উপজেলা প্রশাসনের একটি সময়োপযোগী অভিযান। বিয়ের সব প্রস্তুতি প্রায় শেষ। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ, রান্নাবান্না থেকে শুরু করে অতিথি আপ্যায়নের আয়োজনও সম্পন্ন। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় দুটি বাল্যবিয়ে।

শুক্রবার (৩১ জুলাই) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি গ্রাম এবং বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ১৮ বছরের কম বয়সী দুই কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিয়ের প্রস্তুতির খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সেখানে কিশোরীদের বয়স যাচাই করে বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে উভয় পরিবারের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় যে, সংশ্লিষ্ট কিশোরীদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো অবস্থাতেই বিয়ে দেওয়া হবে না।

স্থানীয়রা জানান, দুটি বিয়েকে কেন্দ্র করে গ্রামের শত শত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। অনেক অতিথিও অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেছিলেন। তবে প্রশাসনের অভিযানের কারণে শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা আর সম্পন্ন হয়নি। অতিথিদেরও ফিরে যেতে হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আহসান হাবীব সাজু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন আহমেদ, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ, সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন কুমারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, "বাল্যবিয়ে রোধে উপজেলা প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো কিশোরীকে আইন নির্ধারিত বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।"

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে শুধু দুটি বিয়েই বন্ধ হয়নি, রক্ষা পেয়েছে দুই কিশোরীর শিক্ষা, স্বপ্ন ও নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনাও। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান বাল্যবিয়ে প্রতিরোধে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

image

অবশেষে চাটমোহরের কৃষকদলের বহিষ্কৃত নেতা মমিন জেল হাজতে

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নট...

  • company_logo