• সমগ্র বাংলা

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতিসেবী এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে জাতীয় সংস্কৃতির উন্নয়ন ফান্ড থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৩০ জুলাই (২০২৪) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতিসেবী ও সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে জেলার মোট ১১০ জন অসচ্ছল ও গুণী সংস্কৃতিসেবীর প্রত্যেককে ১৬ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া জেলার ৪৩টি নিবন্ধিত ও সক্রিয় সাংস্কৃতিক সংগঠনকে ৩৬ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসন ও জেলা কালচারাল কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রাকিবিল বারি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সংস্কৃতিসেবীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "সংস্কৃতি একটি জাতির প্রাণ। নড়াইলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে এই অনুদান বিশেষ ভূমিকা রাখবে।" অনুদানপ্রাপ্ত সংস্কৃতিসেবীরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ####

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo