• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভবিষ্যতে গুরুত্ব হারাবে হরমুজ প্রণালি: নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালিকে ইরান যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তার নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গণহত্যার দায়ে ওয়ারেন্টভুক্ত এই আসামি মনে করেন, ভবিষ্যতে এই প্রণালির গুরুত্ব এতটা আর থাকবে না।

কারণ হিসেবে নেতানিয়াহু বলেছেন, নতুন পাইপলাইনের কথা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন তারা এই চোকপয়েন্ট উদ্ধার করতে পারবেন। 

তবে ইরান যে এই পথ বন্ধ করে দেবে, তা নিয়ে ধারণা ছিল না নেতানিয়াহুর। তিনি বলেন, কেউই নির্ভুলভাবে বলতে পারত না, ইরান শেষ পর্যন্ত কী করবে।

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, আজ বিশ্বের সবাই বুঝতে পারছে, বিশ্বশান্তির জন্য ইরান কতটা বড় হুমকি।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ কৌশলগত গুরুত্ব নিয়েও মন্তব্য করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তার ভাষায়, জ্বালানি পরিবহনের রুট ধীরে ধীরে হরমুজ এড়িয়ে লোহিত সাগর, ইসরাইল এবং সেখান থেকে ভূমধ্যসাগরমুখী হলে এই জলপথের ওপর নির্ভরতা কমে যাবে।

নেতানিয়াহু বলেন, মানুষ জ্বালানি পাইপলাইন হরমুজ এড়িয়ে লোহিত সাগরে, সেখান থেকে ইসরাইল হয়ে ভূমধ্যসাগরে স্থানান্তর করবে। আমরা এই চোকপয়েন্টের ওপর নির্ভরতা ভেঙে দিতে পারব, এবং আমরা তা করব।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। তাই এ জলপথে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo