• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। অভিযোগের পর ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামের বিরুদ্ধে ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

অভিযোগের পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

উক্ত বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান,সহকারী শিক্ষক তাজুল ইসলাম প্রায় সময় তাদের কানের কাছে গিয়ে বলে তার সাথে আলাদা কথা আছে।সে যেনো দেখা করে।মাঝে মধ্যে সুযোগ বুঝে ছোট এই শিশুদের গায়ে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে এবং বিভিন্ন খারাপ ইঙ্গিত দেয়।

 এ ঘটনায় সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা  শফিকুল ইসলাম সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক তাজুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

 এদিকে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo