• সমগ্র বাংলা

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। মঙ্গলবার কুমিল্লার কোটবাড়িতে বিজিবির সেক্টর সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি বলছে, মাদক চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। 

সারিবদ্ধভাবে রাখা ফেনসিডিল, হুইস্কি, বিয়ার, ইয়াবা, গাঁজা, ইনজেকশন ও বিভিন্ন ধরনের ট্যাবলেট। সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা বিপুল পরিমাণ এসব মাদকদ্রব্য একযোগে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়িতে বিজিবির কুমিল্লা সেক্টর সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৪ হাজার ২৩৫ বোতল ফেনসিডিল, ৩৪ হাজার ১৭২ বোতল ইস্কাফ সিরাপ, ১৮ হাজার ৪৯টি বিয়ার ক্যান, ৮৪ হাজার ৯৫৮ বোতল হুইস্কি, প্রায় ২৪ হাজার কেজি গাঁজা এবং ৩ লাখ ১০ হাজার ৫৪৮ পিস ইয়াবা। এ ছাড়া বিপুল পরিমাণ ইনজেকশন, যৌন উত্তেজক ও ব্যথানাশক ট্যাবলেট, সিরাপ, সিগারেট, জর্দা ও বিড়ি ধ্বংস করা হয়। এসব মাদক ও অবৈধ পণ্যের বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন—১০ বিজিবির ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ জানুয়ারি এবং সুলতানপুর ব্যাটালিয়ন—৬০ বিজিবির ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম কমান্ডার, সরাইল রিজিয়ন, বিজিবি। 

“পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঠেলে দিয়ে আমাদের দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মাদক যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বর্ডার গার্ড সর্বোচ্চ চেষ্টা করছে। সীমান্ত এলাকার দুর্গম ও বন্ধুর পথের সুযোগ নিয়ে মাদক কারবারিরা অনেক সময় মাদক ফেলে পালিয়ে যায়।”

মাদকের ভয়াবহতা তুলে ধরে বিজিবির এই কর্মকর্তা বলেন, মাদকাসক্ত ব্যক্তি হিতাহিত জ্ঞান হারিয়ে যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, মাদক নির্মূলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা ব্যাটালিয়ন—১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এজাজ আহম্মেদ, র‌্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo