• সমগ্র বাংলা

শ্রীপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগে  ক্যাম্পেইন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে  ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই)  দুপুরে শ্রীপুর উপজেলার পূবালী ব্যাংক পিএলসি জৈনাবাজার উপশাখার উদ্যোগে জৈনাবাজারে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

জৈনাবাজার উপশাখার ডিপুটি জুনিয়র অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় এবং  প্রিন্সিপাল অফিসার ও উপশাখা প্রধান জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুর রহমান উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গাজীপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন সেলিম সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গাজীপুরসহ পূবালী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার প্রিন্সিপাল ম্যানেজার ও কর্মকর্তারা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন,ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে বাংলাকিউআর এবং ডিজিটাল লেনেদেনে জনগণকে উৎসাহিত করতে পূবালী ব্যাংক পিএলসি সারাদেশ ব্যাপী বিভিন্ন শাখা-উপশাখার মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণ ও সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।  ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগকে আরও সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনের কার্যপরিধি সম্প্রসারণের লক্ষে পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস ক্যাম্পেইন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo