• সমগ্র বাংলা

মানিকগঞ্জে রেইজ প্রকল্পের সেমিনারে সরকারি সেবা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের মূলধারায় কাজে লাগাতে হলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজলভ্য করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেইজ (RAISE) প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও বাজেট) ড. এ. টি. এম. মাহবুব উল করিম (যুগ্মসচিব)।

রবিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত প্রত্যাগত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণে রেইজ (RAISE) প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বক্তারা বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। রেইজ (RAISE) প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তা, কল্যাণমূলক সেবা এবং বিভিন্ন সরকারি সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

ড. এ. টি. এম. মাহবুব উল করিম বলেন, প্রত্যাগত অভিবাসীদের অর্জিত দক্ষতা দেশের সম্পদ। তাদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য সরকারি সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত )প্রদীপ কুমার সরকার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রত্যাগত অভিবাসী, প্রবাসীদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo