ছবিঃ সিএনআই
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে ওই নেতা।
রবিবার (২৬ জুলাই) দুপুরে শ্রীপুরের এমসি বাজার এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্য শ্রমিক দল নেতা শরীফুল ইসলাম সরকার বলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের যুবক সজীব মিয়া আহতের ঘটনায় আমাকে জড়িয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অনলাইন পোর্টাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। অপানারা অবগত আছেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদের একজন প্রার্থী। একটি কুচক্রী ও কতিপয় স্বার্থান্বেষী মহল আমার সামাজিক, রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য সরবরাহ করে।
তিনি আরো বলেন, সজীব মিয়াকে মারধরের ঘটনায় আমি জড়িত নই। আমি বা আমার রাজনৈতিক সহযোগীরা সজীব মিয়াকে মারধরের ঘটনায় কখনোই জড়িত ছিল না। এ ধরনের মিথ্যা প্রচার আমার দীর্ঘদিনের রাজনীতি, অর্জিত সামাজিক মর্যাদা ও সম্মান চরমভাবে ক্ষুন্ন করেছে। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পরিষ্কার করে বলতে চাই, এই অপপ্রচারের পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি সাধারণ জনগণ ও আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই মিথ্যা সংবাদে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।
শরীফুল ইসলাম সরকার তাঁর বক্তব্যে আরো বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সজীব মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সে বৈষম্য বিরোধী মামলার একজন চিহ্নিত আসামী হয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করায় উত্তেজিত জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সজীব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একটি মামলার আসামি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মারধরের ঘটনায় সজীবের মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে চাঁদা দাবির কথা উল্লেখ করেছেন। চাঁদা দাবি ও মারধরের বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...

মন্তব্য (০)