ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত সাদেকুল ইসলামকে গতকাল রাতে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত সাদেকুল ইসলাম (৩২) জেলার বীরগঞ্জের ছয়ঘটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
মামলার উদ্ধৃতি দিয়ে র্যাব ১৩ এর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযুক্ত ধর্ষনকারি ভুক্তভোগী ওই শিশুটির চাচাতো ভাই । গত ৩রা জুলাই বিকালে শিশুটি তার আরেক ৬ বছর বয়সী চাচাতো ভাইয়ের সাথে বাড়ির বাইরে খেলা করছিল । ওই সময়ে অভিযুক্ত সাদেকুল ইসলাম চিপস, চকলেট কিনে দেওয়ার কথা বলে ওই ২ শিশুকে তার সাথে নিয়ে যায়। লক্ষীকান্দার নামক বিলের কাছে নিয়ে গিয়ে ভুক্তভোগী ৪ বছরের চাচাতো বোন শিশুকে পাটের জমিতে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশুটি আত্ব চিৎকার শুনতে পেয়ে পাটক্ষেতের বাইরে থাকা তার ৬ বছর বয়সি চাচাতো ভাই চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে সাদেকুল ইসলাম দ্রুত পালিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে স্হানীয় পল্লী চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নেওয়ার বমি শুরু হয়। পরে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক।
এব্যাপারে গত ৮ জুলাই বীরগঞ্জ থানায় ধর্ষনের অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলা নং-১১ । অন্যদিকে আত্বগোপন করে অভিযুক্ত সাদেকুল ইসলাম।
এদিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্হান চিহ্নিত হলে গতকাল শনিবার রাতে ঢাকা মহানগরীর ধানমন্ডিতে বিজিবি হেডকোয়ার্টার্স সংলগ্ন পিলখানা এলাকায় র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব ১৩ এর দিনাজপুর সিপি ক্যাম্পের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

মন্তব্য (০)