ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় যমুনা ও পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নৌপথে কথিত চাঁদাবাজি, অতিরিক্ত টোল ট্যাক্স আদায় এবং নৌযান মালিক শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে ধুলশুড়া পদ্মা নদীর তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক বাল্কহেড ও ড্রেজার মালিক, শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশের আগে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় সংগ্রাম পরিষদের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, যমুনা ও পদ্মা নদীসহ বিভিন্ন নৌপথে বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও মুরিং চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা নৌযান মালিক ও শ্রমিকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনাও উদ্বেগ জনকভাবে বেড়েছে বলে তারা দাবি করেন।
তাদের আরও অভিযোগ, বিভিন্ন সময় নৌযানের সনদপত্র যাচাইয়ের অজুহাতে নৌ প্রশাসনের পক্ষ থেকে বাল্কহেড ও ড্রেজার মালিক-শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং অযৌক্তিক ভাবে হয়রানি করা হচ্ছে। এতে নৌপরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের জীবিকা হুমকির মুখে পড়ছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অতিরিক্ত টোল ট্যাক্স আদায়, নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ এবং নৌযান মালিক শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান। অন্যথায় সারাদেশে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

মন্তব্য (০)