• সমগ্র বাংলা

রোজা, পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দী থেকে শতাব্দী ধরে একসাথে উদযাপন করছি: এমপি আরিফা সুলতানা রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আমাদের এই অঞ্চল ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন। এখানে হিন্দু মুসলিম খৃষ্টান সম্প্রদায় শত শত বছর ধরে একসাথে বসবাস করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। ধর্ম যার যার উৎসব আমাদের সবার।

আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। রোজা, পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দী থেকে শতাব্দী ধরে একসাথে উদযাপন করছি। মানবতার এই দৃষ্টান্ত খুব কমই আছে। যেটি আমাদের চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর উপজেলায় বিদ্যমান রয়েছে। আমরা মানুষে মানুষে কোন ভেদাভেদ চাইনা। আমাদের মূল মন্ত্র হোক মানব সেবা ধর্মের।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সনাতন ধর্মালম্বীদের উল্টো রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে পাবনার নারী সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা উপরোক্ত কথাগুলো বলেন। 

পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের দোলবেদীতলায় হাজার হাজার সনাতনী ভক্ত পূণ্যার্থী উলু ধ্বনি দিয়ে জগন্নাথ দেবের রথ নিয়ে মন্দির চত্বরে উপস্থিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, এ এম জাকারিয়া, রিন্টু কুন্ড, ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ বক্তব্য দেন। 

এর আগে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি ভাঙ্গুরা উপজেলায় রথযাত্রা উৎসবে যোগ দেন। এসময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং শত শত ভক্ত পূণ্যার্থী রুমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo