ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে প্রায় ২৭ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আফ্রার বিল সংলগ্ন ডাকাতের ভিটা ও বোয়ালমারি বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযানকালে ২৭পিচ চায়না দুয়ারী জাল, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা জব্দ করা হয়। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। ভবিষ্যতে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

মন্তব্য (০)