• সমগ্র বাংলা

ওমরাহ পালনে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির, বাড়িতে শোকের মাতম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা, ছেলে ও মেয়ে। একই ঘটনায় পরিবারের বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে হলেও তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ সৌদি আরবে বসবাস করছিলেন।

 নিহত রিনার স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট কারে করে শফিকুল ইসলাম খোকন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর তাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তান প্রাণ হারান। বাকি দুইজন গুরুতর আহত হন।

পারিবারিক সুত্রে জানা যায়,  নিহত ৩ জন ওমরা পালনের সময় পবিত্র ভুমিতে দুর্ঘটনায় মারা যায়। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী  শুক্রবার সৌদি আরবে জুম্মার নামাজ শেষে তাদের জানাযা অনুষ্ঠিত হবে। তাদের লাশ সৌদি আরবে সমাহিত করা হবে বলে নিশ্চিত করেছে নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ। 

রিনার স্বজনেরা নিহত সকলের জন্য সবার কাছে দোয়া চান। সরেজমিনে শুক্রবার  দুপুরে গিয়ে রিনার বাড়ি সালথায় শোকাবহ পরিবেশ দেখা যায়।  পুরো বাড়িতে কেউ নেই সুন সান নিরবতা। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo