• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা ১২দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা।

‎ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

‎বুশেহরের উপ গভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর ৪টার দিকে।

‎বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ গভর্নরের বরাতে এ তথ্য জানায়।

‎তারও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিনিদের হামলায় দুজন নিহত হন। ওই ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও সীমান্ত খোলা আছে। কারণ সেখানে ত্রাণ অভিযান চলছে। সীমান্ত ক্রসিংটিতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।

‎চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু এই চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে।

‎যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পালটা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo