ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার ‘রাজার চর ওয়াজ হাওলাদার কান্দি’ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন—ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মো. আশরাফ কাজীর ছেলে আমিনুল কাজী (৩১) এবং একই গ্রামের খলিল শেখের ছেলে আজিজুল শেখ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবার ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে আসছিলেন। বুধবারও তারা মাদক কেনার চেষ্টা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের হাতেনাতে ধরে ফেলে। পরে তাঁদের তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সময়ে জব্দ করা ৬ পিস ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে ধ্বংস করা হয়। পুরো অভিযানে সদরপুর থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, "মাদকমুক্ত সমাজ নিশ্চিত করতে ও মাদকের বিস্তার রুখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হবে।" পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে সাধারণ মানুষকে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তার আহ্বান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

মন্তব্য (০)