• সমগ্র বাংলা

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীর ফাসির দাবিতে মানববন্ধন। 

আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশো লোক উপস্থিত হয় এবং তারাঅপরাধীর দ্রুততম সময়ে ফাঁসির রায় ও তা কার্যকরের জোর দাবি জানান। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রান্ত মজুমদার, ওসিবুর শেখ, রবীন সাহা, শরিফুল ইসলাম ও সিফাতসহ স্থানীয় ব্যাক্তিবর্গ । 

 মানববন্ধনে বক্তারা বলেন,আজ আমরা এখানে দাড়িয়েছি ৫ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ করে হত্যা করে হয়েছে তার হত্যাকারীর ফাসির দাবিতে আজ আমাদের এই মানবন্ধন। সুধু শাস্তি হলে হবে না সাথে মৃত্যুদন্ড কার্যকর করে হবে।  সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জেলায় শিশুদেরকে ধর্ষন করে হত্যা করা হয়েছে কিন্তু এসব হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক সাজা হচ্ছে না ফলে দিন দিন ধর্ষণ বেড়ে চলেছে। আমরা নড়াইল বাসি জান্নাতুলের হত্যাকারীর ফাসির রায় এবং সেই রায় দ্রুত কার্যকারের দাবি জানায়। 

এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুমার কুন্ডু বলেন, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার ওরফে রবির (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মানববন্ধনে উপস্থিত জনসাধারণ অবিলম্বে অপরাধীকে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (০)





image

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...

image

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবি'র অভিযানে...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

৩

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

৪

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

  • company_logo