• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে এখনো বাস্তুচ্যুত ৪ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান হামলা অব্যাহত থাকায় অনেক পরিবার নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারছে না বলেও সংস্থাটি জানিয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সাংবাদিকদের বলেন, আশ্রয়কেন্দ্রে বসবাস করা হাজারো পরিবার দিন দিন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাদের অনেকেই নিম্নমানের আশ্রয়ব্যবস্থা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবার সীমিত সুযোগ এবং আয়ের উৎসের অভাবে ভুগছেন।
‎
‎তিনি জানান, মৌলিক চাহিদা মেটাতে অনেক পরিবার এখন ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমনকি প্রয়োজনীয় ওষুধ কিনতেও ধার করতে হচ্ছে তাদের।
‎
‎দুজারিক আরও বলেন, বাস্তুচ্যুত অনেক পরিবার বারবার নিজ বাড়িতে ফেরার চেষ্টা করলেও নিরাপত্তাহীনতা, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং নিজ এলাকায় মৌলিক সেবার অভাবের কারণে তাদের আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে আসতে হয়েছে।
‎
‎জাতিসংঘের ভাষ্য, এসব কারণে লেবাননে বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট এখনো কাটেনি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সেবা পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত অনেক পরিবারের নিজ বাড়িতে ফেরা অনিশ্চিতই থেকে যাবে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo