• আন্তর্জাতিক

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশ দুটিতে আজ মঙ্গলবার (২১ জুলাই) মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।

কুয়েতের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জানায় তারা শত্রুদের ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করছে। কোনো বিস্ফোরণের শব্দ হলো আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছে তারা। সশস্ত্র বাহিনী বলেছে, মিসাইল ও ড্রোন প্রতিহত করার কারণে বিকট বিস্ফোরণের শব্দ হতে পারে।

কুয়েতে হামলার প্রায় একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে আহ্বান জানায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইরান। আজ কোন বস্তু লক্ষ্য করে হামলা হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।

সূত্র: আলজাজিরা

মন্তব্য (০)





image

৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...

image

মশা মারতে সামরিক ড্রোন নামাল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত ডেঙ্গু প...

image

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

নিউজ ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পু...

image

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ: রাহুল-প্রিয়াঙ্কা ও অখিলেশসহ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভ...

image

মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক : ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন ...

  • company_logo