• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

মঙ্গলবার (২১ জুলাই) ১১ টার সময় থেকে সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

এই মেডিক্যাল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী বলেন, সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার ২ হাজার বয়োবৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলামসহ বিজিবি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...

image

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবি'র অভিযানে...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

৩

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

৪

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

  • company_logo