• সমগ্র বাংলা

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ তিনজন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশের একটি ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ তিন নারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অটোরিকশাচালক হাসপাতাল ত্যাগ করেন।

এসআই খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত পুরুষের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর এবং দুই নারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...

image

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবি'র অভিযানে...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

৩

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

৪

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

  • company_logo