• সমগ্র বাংলা

জামালপুরে ঝরে পড়া রোধে ৭৯ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দিলো জেলা প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ শিক্ষার্থীর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জানা যায়, বিদ্যালয়টিতে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তায় বিভিন্ন কাজে যুক্ত থাকে। কেউ বাদাম বিক্রি করে, কেউ চা বিক্রি করে জীবিকা নির্বাহে পরিবারকে সহযোগিতা করে। আর্থিক সংকটের কারণে অনেকেরই স্কুল ড্রেস তৈরি করার সামর্থ্য ছিল না। ফলে অনেক শিক্ষার্থী অনিয়মিত হয়ে পড়ে। শিক্ষকদের নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে নিয়ে আসতে হয়।

সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

স্কুল ড্রেস পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির বলেন, এতদিন আমরা ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছি। আজ স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব।

একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা বলে, আমরা স্কুল ড্রেস পেয়ে অনেক খুশি। আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেখে খারাপ লাগত। এখন আমরাও ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারব। এতে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বলেন, কিছুদিন আগে জেলা প্রশাসক আমাদের বিদ্যালয়ের ওয়াশরুম উদ্বোধন করতে এসে শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কুজাইল এলাকায় খাস জায়গার ম...

image

পঞ্চগড়ে শিয়ালের আক্রমণে আহত ৭

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের...

image

৪৮ ঘন্টার মধ্যে ঈশ্বরদী বিএনপির কমিটি বাতিলের আল্টিমেটাম;...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত...

image

সৈয়দপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এ...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে প...

image

কক্সবাজারের ক্যাম্পে ২৫ আগস্ট গণহত্যা দিবস পালিত: স্বদেশ...

কক্সবাজার প্রতিনিধি : ২০১৭ সালের ২৫ আগস্ট  মিয়ানমারের র...

  • company_logo