• আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ কোরিয়ার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে ইরান। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার সরকার নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

রোববার (১৯ জুলাই) ইরান, ইসরায়েলসহ ১৭টি দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে ওই অঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়ার নাগরিক ও জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেশটির দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, গত মার্চ থেকেই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি কাজ না থাকলে সেখানে অবস্থানরত স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচল করা দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এদিকে ভারতও নিজ নাগরিকদের সতর্ক করেছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বর্তমানে যারা ইরানে আছেন, সম্ভব হলে ফ্লাইটের মাধ্যমে সাময়িকভাবে দেশ ত্যাগের বিষয়টি বিবেচনা করুন।

এছাড়া জর্ডানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ভারত।

এদিকে সোমবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে গুলির পর তাতে আগুন ধরে যায়। পরে এতে থাকা ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। গুলিটি কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন হামলায় ইরানের তাবরিজ শহরে একজন নিহত ও কয়েকজন আহতের খবর পাওয়া যায়। 

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo