ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলের সাধারন সম্পাদক পদ প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্।
আজ সোমবার দুপুরে ইনকাম ট্যাক্স কর কমিশনারের কার্যালয় চত্তরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পদত্যাগ এবং পূনঃ তফশিল ঘোষণার দাবি করেছেন তিনি।
দাবির পক্ষে লিখিত বক্তব্য বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আসন্ন নির্বাচনে ১১ জুলাই ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মেহবুব হাসান চৌধুরী। ওই তালিকায় ৩২জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তফশিল অনুযায়ী ১৩ জুলাই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ৩০ জুন তারিখো জারি করার একটি ভূয়া নোটিশ দেখিয়ে সাধারন সম্পাদক পদ প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্, সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী এ্যাডভোকেট আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ পদ প্রার্থী দিলিপ চন্দ্র পালের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। যে নিয়মের দোহাই দিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সেই নিয়ম ভেঙ্গেই এর আগে প্রতিদ্বন্দ্বী অপর প্যানেলের প্রার্থী মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন দুই দুইবার সহ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করেছেন, এমন নজির আছে। পক্ষপাতমুলক নির্বাচন কমিশনের পদত্যাগ এবং পুনঃ তফশিল ঘোষনা করা না হলে পরবর্তী কর্মসূচি গ্রহন করবেন তারা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)