• সমগ্র বাংলা

এ বছরই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: আইনমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস্তৃত করতে চলতি বছরেই ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “একসময় এ ধরনের অনেক বরাদ্দ কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকত। প্রকৃত উপকারভোগীরা সেই সুবিধা পেতেন না। এখন সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের নিম্নআয়ের পরিবারগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সুবিধা সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, পুলিশ সুপার মো. মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ।

এ সময় জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে হুইলচেয়ার প্রদান এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, অন্যদিকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মরহুম বিল্লাল মিশরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে: জসিম উদ্দ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১৪- আসনের এমপি আলহাজ্ব ...

image

জামালপুরে ঝরে পড়া রোধে ৭৯ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড...

জামালপুর প্রতিনিধি : জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে...

image

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশে কৃ...

image

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ীতে দুদকের অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত স...

image

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে যম...

  • company_logo