• সমগ্র বাংলা

জাতীয় পরিবেশ পদকজয়ী মনির হোসেনকে সম্মান জানাতে এক মঞ্চে ৪৫ পরিবেশবাদী সংগঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : পরিবেশ ও নদী রক্ষায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে 'জাতীয় পরিবেশ পদক ২০২৫' অর্জনকারী বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট নদী গবেষক নদীবন্ধু মো. মনির হোসেনকে সংবর্ধনা দিয়েছে দেশের ৪৫টি পরিবেশবাদী সংগঠন।

রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে 'সম্মিলিত পরিবেশবাদী সংগঠন'। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (ইআরপিডিএফ), মিশন গ্রীনসহ মোট ৪৫টি পরিবেশবাদী সংগঠন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার এবং হালদা নদী নিয়ে গবেষণার জন্য পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের (ইআরপিডিএফ) চেয়ারম্যান এইচ এম সুমন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, পরিবেশ ও নদী সংরক্ষণকে কেবল সরকারি দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, জাতীয় পর্যায়ে মো. মনির হোসেনের মতো পরিবেশকর্মীদের স্বীকৃতি দেশের পরিবেশ আন্দোলনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে মুকিত মজুমদার বাবু বলেন, নদী ও প্রকৃতি রক্ষার সংগ্রাম এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনগুলোর একটি। এমন সময়ে মো. মনির হোসেনের জাতীয় স্বীকৃতি পরিবেশ আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গঠনের পথকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথি ড. মনজুরুল কিবরিয়া বলেন, দেশের নদী ও জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা ও মাঠপর্যায়ের উদ্যোগকে একই ধারায় এগিয়ে নিতে হবে। তিনি মনে করেন, মো. মনির হোসেনের এই অর্জন নদী রক্ষায় কাজ করা মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অপর বিশেষ অতিথি প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার বলেন, পরিবেশ শিক্ষার বিস্তার ছাড়া পরিবেশ সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের গবেষণা, প্রচার ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই মো. মনির হোসেন জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছেন।

সংবর্ধনার জবাবে মো. মনির হোসেন বলেন, এই সম্মান ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশের সব পরিবেশ ও নদীকর্মীর সম্মিলিত স্বীকৃতি। তিনি বলেন, এই ভালোবাসা ও সম্মান তাঁকে নদী, প্রকৃতি এবং মানুষের অধিকার রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে।

পরে আয়োজকদের পক্ষ থেকে মো. মনির হোসেনের হাতে সম্মাননা স্মারক ও পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশবিদ, গবেষক, বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা দেশের নদী ও পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে: জসিম উদ্দ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১৪- আসনের এমপি আলহাজ্ব ...

image

জামালপুরে ঝরে পড়া রোধে ৭৯ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড...

জামালপুর প্রতিনিধি : জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে...

image

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশে কৃ...

image

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ীতে দুদকের অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত স...

image

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে যম...

  • company_logo