• সমগ্র বাংলা

রাণীনগরে আর্থিক অনুদান প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংসদের পরিদর্শন কক্ষের উদ্বোধন, অসুস্থ্য ব্যক্তি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি আয়োজিত একহালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব মো: রেজাউল ইসলাম রেজু।

এদিন কর্মসূচির প্রথমেই উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের আধুনিকায়ক কাজ ও নতুন করে নির্মাণ করা স্থানীয় সাংসদের পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভা, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এমপির পরিদর্শন কক্ষে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্য পাঁচ পরিবারের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক এবং চিকিৎসা সহায়তা হিসেবে বিভিন্ন রোগে আক্রান্ত উপজেলার আটজন অসুস্থ্য ব্যক্তির মাঝে ১০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক এএইচএম নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন বর্তমান সরকারের পাঁচ মাস অতিবাহিত হওয়ার মধ্যেই নির্বাচনী অঙ্গিকারের সিংহ ভাগই দৃশ্যমান বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণ ইতোমধ্যেই সুফল ভোগ করতে শুরু করেছেন। বর্তমান সরকার সকল কর্মকান্ড অন্ধকারে নয় সূর্যের আলোয় সম্পাদন করতে চান। প্রতিটি মানুষ নিজেদের কথা এমপিকে জানাতে যেন ঘুরতে না হয় এবং সরকার প্রতিটি সরকারি সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের দ্বোরগড়ায় সহজেই পৌছে দিতেই উপজেলা পর্যায়ে স্থানীয় এমপিদের পরিদর্শন কক্ষ স্থাপন করা হচ্ছে। প্রতিটি উপজেলায় স্থানীয় এমপিরা নির্দিষ্ট দিনে অফিস করবেন যেদিন ওই উপজেলার সকল শ্রেণিপেশার মানুষ স্থানীয় এমপির সাক্ষাত লাভের মাধ্যমে তাদের সকল সমস্যার কথা জানাতে পারবেন। এমন জনবান্ধব কর্মকান্ডগুলো শুধুমাত্র বিএনপি সরকারই বরাবরই করে আসছে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকার কথা জানান প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে: জসিম উদ্দ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১৪- আসনের এমপি আলহাজ্ব ...

image

জামালপুরে ঝরে পড়া রোধে ৭৯ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড...

জামালপুর প্রতিনিধি : জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে...

image

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশে কৃ...

image

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ীতে দুদকের অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত স...

image

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে যম...

  • company_logo