• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি পাচ্ছে মুসলিম দেশ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেসব বিষয়কে পাশ কাটিয়েই এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তথ্য সূত্র: মার্কিন সংবাদমাধ্যম সিএনএন 
‎
‎সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার রূপরেখা সম্বলিত এই খসড়া চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। যদিও দুই দেশের মধ্যে এই সংক্রান্ত আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই সম্পন্ন হয়েছিল।
‎
‎বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ট্রাম্পের স্বাক্ষরে বিলম্বের একটি কারণ। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই এই যুদ্ধ শুরু হয়েছে। এ ছাড়া কংগ্রেসের কিছু সদস্যের মতে, এই চুক্তিতে স্বাক্ষর করলে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও বিরোধিতা করতে পারেন। এমন আশঙ্কায় ট্রাম্প স্বাক্ষরে বিলম্ব করছেন।
‎
‎বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন, কঠোর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এই চুক্তি সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে হুমকি দিয়েছিলেন, যদি তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা অর্জন করে, তবে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করবে।
‎
‎হোয়াইট হাউস এই বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তারা সিএনএনকে ২০২৫ সালের অক্টোবরে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের দেয়া একটি বিবৃতি দেখতে বলেছে। সে সময় রাইট বলেছিলেন, ‘আমরা বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তিতে পৌঁছেছি। দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারিত্ব বাড়াতে চাই, সৌদি আরবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি নিয়ে যেতে চাই এবং পারমাণবিক বিস্তার রোধে আমাদের প্রতিশ্রুতি অটুট রাখতে চাই।’

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo