• লিড নিউজ
  • আন্তর্জাতিক

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে। গত কয়েক বছরে মূল্যবান এই ধাতুর দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। মাঝেমধ্যে সামান্য ওঠানামা দেখা গেলেও দীর্ঘমেয়াদে এর মূল্য বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। ২০২০ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ১,৫৮৫ মার্কিন ডলার, আর বর্তমানে তা ৪,৫০০ ডলারেরও বেশি। খবর ডয়েচে ভেলের।

পাঁচ বছরে প্রায় দ্বিগুণ দামের সম্ভাবনা

মুদ্রাস্ফীতির প্রভাবে অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় মানুষ এমন বিনিয়োগ খোঁজেন, যা তাদের সম্পদের মূল্য ধরে রাখতে পারে। ব্যাংকে অর্থ জমা রাখলে সুদ বা মুনাফা মিললেও বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার তুলনামূলকভাবে কম। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকেই বেশি ঝুঁকছেন। চাহিদা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই এর দামও বৃদ্ধি পাচ্ছে।

ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদদের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ক্রমেই তাদের স্বর্ণের মজুত বাড়াচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ কিনছে। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮,০০০ মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান মূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo