ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের করজগ্রাম এলাকার আলোচিত মাদক কারবারী ও একাধিক মামলার আসামী সজীব দেবনাথকে (২১) ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। আটককৃত সজীব দেবনাথ করজগ্রামের হিন্দুপাড়ার আরেক প্রতারক ও মাদককারবারী অসিত চন্দ্র দেবনাথে ছেলে। শনিবার সকালে সজীবকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে অসিত চন্দ্র দেবনাথ দীর্ঘদিন যাবৎ নতুন ও পুরাতন পাসপোর্ট তৈরি করার নামে সাধারণ মানুষের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। এছাড়াও ভোটার আইডি কার্ড সংশোধনের নামে সংশ্লিষ্টদের সাথে যোগসাজশে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছে। বর্তমান সময়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছে। দেশের আইন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে অবৈধ অর্থের বিনিময়ে যে কোন আইনী জটিলতা থেকে সজীব ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বের হয়ে আসে এবং আবার নতুন করে মাদককারবার থেকে শুরু করে সকল অবৈধ কর্মকান্ড শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবত অসিত দেবনাথ ও তার ছেলে সজীব দেবনাথসহ অন্যান্য লোকজন দিয়ে বিপুল পরিমাণ মাদক মজুদ করে স্থানীয় পর্যায়ে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। দৃশ্যমান আয়ের কোন কর্ম না করেও তারা এমন অবৈধ পন্থায় আনুমানিক ১০কাঠা জমি ক্রয় করেছে যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এছাড়া প্রায় ১৫ বিঘা জমি লিজ নিয়েছে যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। ৪টি দামী মোটরসাইকেল, বাসায় এসি, আইপিএসসহ বিলাসবহুল সামগ্রী চোখে পড়ার মতো। এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক অস্থিরতা ও জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাই দৃশ্যমান আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এছাড়া অভিযোগগুলো তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের জন্য এবং অধিকতর তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতি আইনি প্রক্রিয়া অনুসরণে সরকারের সুদৃষ্টি কামনা করেছে খাঁনপুকুর ও করজগ্রামের কয়েক হাজার মানুষ।
থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার করজগ্রামের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব দেবনাথকে আটক করা হয়েছে। সজীবের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান উপজেলাজুড়ে চলমান রয়েছে এবং আগামীতেও অব্যাহত রাখার কথা জানান ওসি।
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

মন্তব্য (০)