• সমগ্র বাংলা

বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠ আরও উপযোগী, পরিচ্ছন্ন ও আধুনিকভাবে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে একটি অত্যাধুনিক ঘাস কাটার মেশিন উপহার দিয়েছেন সৌদি আরবপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী তারেক মাহমুদ।

তারেক মাহমুদ বরুড়া উপজেলার শীলমুড়ী উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের সন্তান। স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার পরিবেশ আরও সুন্দর করার উদ্দেশ্যে তিনি উপজেলা ক্রীড়া সংস্থাকে শুক্রবার (১৭ জুলাই) এ মেশিনটি প্রদান করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়ছার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন এবং বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এনামুল হক মনি, ক্রীড়া সংগঠক ঐশী, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খন্দকার জাফর ইকবাল, সদস্য নজরুল ইসলাম সাদ্দাম, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৌকির আলম পাবেলসহ ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক ঘাস কাটার মেশিনটি দিয়ে নিয়মিত মাঠের ঘাস কাটা ও পরিচর্যা করা সম্ভব হবে। এতে খেলার মাঠের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলন ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের জন্য মাঠটি আরও উপযোগী হয়ে উঠবে।

বরুড়া উপজেলা ক্রীড়াঙ্গনের উন্নয়নে তারেক মাহমুদের এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন উপস্থিত অতিথিরা। তাঁরা বলেন, এ ধরনের ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্ম খেলাধুলায় অংশ নিতে আরও উৎসাহিত হবে।

তারেক মাহমুদের এ মহৎ অবদানের জন্য বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

কক্সবাজাররে বিজিবি মহাপরিচালক : সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে...

কক্সবাজার প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপ...

image

ট্রল করে লাভ নেই আমাদের দায়িত্ব আমার সঠিক ভাবেই পালন করে ...

নওগাঁ প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছ...

image

বিগত সময়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার:...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী ...

image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনি...

image

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা ...

  • company_logo