ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতানিধি: ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদল,ছাএদলকে নিয়ে প্রচারিত একটি ভিডিওকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন।
১৭ জুলাই ২৬ শুক্রবার সন্ধায় মুক্তাগাছা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিডিওটিতে যুবদল,ছাএদলকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের ভাবকী গ্রামে তার পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা অতীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন। তিনি আরও দাবি করেন, সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা হলে তিনি থানায় অভিযোগ করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে রাতের আঁধারে পুনরায় নির্মাণকাজ চালানোর চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম শহীদ বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের জড়িয়ে যে ভিডিও ও বক্তব্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর।
তিনি প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, “আমি আবারও এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

মন্তব্য (০)