• সমগ্র বাংলা

বাবা-সন্তান সম্পর্ক দৃঢ় করতে বনানীতে ‘স্নেহন’-এর সৃজনশীল কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিভেজা এক শান্ত সন্ধ্যায় বাবা ও সন্তানের মধ্যকার বন্ধনকে আরও গভীর ও অর্থবহ করে তোলার লক্ষ্যে বনানীর ‘ফিকা’ (Fika)-তে আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমী কর্মশালার। সুস্থ পারিবারিক মূল্যবোধ ও ইতিবাচক প্যারেন্টিং নিয়ে কাজ করা অলাভজনক সামাজিক উদ্যোগ ‘স্নেহন’ (Snehon) এই আয়োজনটির মূল উদ্যোক্তা।

‘Our Story: A Celebration of Fatherhood’ শিরোনামের এই কর্মশালায় অংশ নেওয়া বাবা ও সন্তানেরা হাতে-কলমে শিখেছেন কীভাবে জিন (Zine) তৈরি করতে হয়। ছোট এই বইয়ের পাতায় পাতায় তারা ফুটিয়ে তুলেছেন নিজেদের অমূল্য স্মৃতি, আঁকিবুঁকি, চিঠি এবং যৌথ শিল্পকর্ম। অংশগ্রহণকারীদের সৃজনশীল দিকনির্দেশনা দেন চারুকলা শিক্ষক সামিয়া সাবিহা রিনি এবং সাহিত্য শিক্ষক ও লেখক তাশফিয়া আহমেদ।

পুরো আয়োজনে ছিল ছবি আঁকা, রং করা, গল্প বলা ও একে অপরকে চিঠি লেখার মতো আনন্দময় কার্যক্রম। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা শেফ আবদুল্লাহর তৈরি বিশেষ খাবার উপভোগ করেন। আয়োজকদের মূল লক্ষ্য ছিল, ব্যস্ত জীবনের বাইরে বাবা-সন্তানকে এমন একটি পরিবেশ উপহার দেওয়া, যেখানে তারা একে অপরের অনুভূতি শোনার ও বোঝার সুযোগ পাবে।

স্নেহনের প্রতিষ্ঠাতা আফসানা আহমদ বলেন, ‘আজকের যান্ত্রিক জীবনে বাবা-মা ও সন্তানের মানসম্মত সময় কাটানোর সুযোগ কমে আসছে। স্নেহনের এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য হলো শিল্পচর্চা, খেলাধুলা ও গল্প বলার মাধ্যমে পরিবারে একটি নিরাপদ ও আন্তরিক বন্ধন তৈরি করা।’

তিনি আরও জানান, ‘Our Story’ স্নেহনের একটি ধারাবাহিক কার্যক্রমের সূচনা মাত্র। সুস্থ শৈশব বিকাশ ও আবেগিক বুদ্ধিমত্তা সম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক পরিবর্তনে বিশ্বাসী আফসানা আহমাদের মতে, এই ছোট ছোট অর্থবহ উদ্যোগই পারে পরিবার ও সমাজের মধ্যে সহানুভূতি এবং সুস্থ পারিবারিক সম্পর্কের ভিত্তি আরও মজবুত করতে।

মন্তব্য (০)





image

বিদেশ থেকে আসে নির্দেশনা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন...

নিউজ ডেস্ক : চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসীরা এখনও অধরা। ...

image

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মীর ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদ...

image

কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্য...

কুমিল্লা প্রতিনিধি : প্রায় অর্ধযুগ পর কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদ...

image

নড়াইলে চেতনানাশক খায়িয়ে ইজিবাইক ছিনতাই

নড়াইল প্রতিনিধি :নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় চেতনানাশক দিয়ে হাবিবুর মোল্যা...

image

ক্লাসে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ পৌরসভার কেপি আঞ্জুমানওয়ারা ফারুক উচ...

  • company_logo