ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : প্রতি বছরের মত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগনাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
শতশত বছর ধরে চলে আসা রীতি অনুসরনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরের রায়সাহেব দেবােত্তর এষ্টেট মন্দির চত্তর থেকে “শ্রীশ্রী গিরিধারীজীউ’র যুগল বিগ্রহের “রথযাত্রা” উৎসবের সূচনা করা হয়।
এসময় রথের দড়ি টেনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভক্ত অনুরাগি পূর্ন্যার্থীরা।
২৪ জুলাই শুক্রবার উল্টাে রথযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৮ দিনব্যাপী ধর্মীয় উৎসবের।
এছাড়াও গুঞ্জবাড়ী থেকে ইসকন অনুসারিরা এবং বালুবাড়ী মহল্লায় কালি মন্দির থেকে পৃথক ভাবে রথযাত্রা বের করা হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন সনাতনী ধর্মালম্বীরা।
৩টি স্হানেই প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
এছাড়াও রামকৃষ্ণ মিশন ও আশ্রমের আয়োজনে আলাদাভাবে রথযাত্রা বের করা হয়।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসীরা এখনও অধরা। ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদ...
কুমিল্লা প্রতিনিধি : প্রায় অর্ধযুগ পর কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদ...
নড়াইল প্রতিনিধি :নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় চেতনানাশক দিয়ে হাবিবুর মোল্যা...
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিভেজা এক শান্ত সন্ধ্যায় বাবা ও সন্তান...

মন্তব্য (০)