ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলার সোনাহার ও দন্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোনাহার ইউনিয়নের মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একই সময়ে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছার কাটবওলা বাজার এলা...
বগুড়া প্রতিনিধি : সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করে দ্রুতত...
কক্সবাজার প্রতিনিধি : অতি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...
ময়মনসিংহ প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মুক্তাগাছা এসএমই/কৃষি শ...

মন্তব্য (০)