• সমগ্র বাংলা

জন্মভূমির মানুষের পাশে দাঁড়াতে হেলিকপ্টারে ঢেমশায় আলহাজ্ব মোজাফফর হোসাইন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার কৃতী সন্তান, সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মোজাফফর হোসাইন নিজ জন্মভূমির অসহায় মানুষের খোঁজখবর নিতে (১৫ জুলাই)  বুধবার দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে ঢেমশা চৌধুরী হাট স্কুল মাঠে অবতরণ করেন।

হেলিকপ্টারটি মাঠে অবতরণের খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ সেখানে ছুটে আসেন। জন্মভূমির সন্তানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। কেউ হারিয়েছেন বসতঘর, কারও ঘরে নেই খাবার, আবার কেউ বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

এ সময় আলহাজ্ব মো. মোজাফফর হোসাইন বলেন, "ঢেমশা আমার জন্মভূমি। এই মাটির মানুষের কষ্ট আমি দূরে বসে সহ্য করতে পারিনি। বন্যার খবর শুনেই বিদেশে থাকা অবস্থায় আমার পরিচিতদের মাধ্যমে প্রায় ১,৫০০ ত্রাণ প্যাকেট বিতরণের ব্যবস্থা করেছি। দেশে ফিরেই সবার আগে ছুটে এসেছি আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে।"

তিনি আরও বলেন, "আমি চাই না ঢেমশা ইউনিয়নের কোনো ওয়ার্ডের কোনো মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি বা চিকিৎসার অভাবে কষ্ট পাক। যতদিন প্রয়োজন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকব। সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাই, সবাই যেন মানবতার এই দুর্দিনে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।"

এ সময় মাঠে উপস্থিত শত শত মানুষ তাকে ঘিরে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানান। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, দুর্যোগের এই কঠিন সময়ে জন্মভূমির একজন সৌদি প্রবাসী সন্তান হেলিকপ্টারযোগে এসে সরাসরি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার এই মানবিক উদ্যোগে ঢেমশার দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

মন্তব্য (০)





image

মুক্তাগাছায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছার কাটবওলা বাজার এলা...

image

সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি কর...

বগুড়া প্রতিনিধি : সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করে দ্রুতত...

image

সাতকানিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ...

কক্সবাজার প্রতিনিধি : অতি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার ...

image

স্বাস্থ্য সহকারী থেকে ‘পরিসংখ্যানবিদ’! কালীগঞ্জ স্বাস্থ্য...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...

image

মুক্তাগাছায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মুক্তাগাছা এসএমই/কৃষি শ...

  • company_logo