• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৭৩৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় তিন সপ্তাহ আগে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‎প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য ব্যাপকভাবে বিধ্বস্ত হয়।

‎জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ টেলিগ্রামে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানান, দুর্যোগে অন্তত ৪ হাজার ৭৩৪ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

‎এদিকে জাতিসংঘের ধারণা অনুযায়ী, ভূমিকম্পের পর এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। শক্তিশালী কম্পনের সময় শত শত ভবন ধসে পড়ে, যার ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

‎উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা এবং হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo