ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে কাপড়ের গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভোর চারটায় আদমজী ইপিজেডের অভ্যন্তরে অনন্ত এ্যাপারেলস নামে রফতানিমুখী একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ততোক্ষণে আগুনে গুদামে মজুদকৃত বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, তদন্তের পর সব ধরণের ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত জানা যাবে।
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...

মন্তব্য (০)