ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর, দীঘলয়াটা ও কাগুজেআটা বিলে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, গোপালপুর থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযানকালে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ২,৪০০ (দুই হাজার চারশত) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হওয়ায় প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মন্জুরুল মোরশেদ জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকলকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানান এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই শহীদদের স্ম...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অস্ত্র মামলায় দোষি ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্য...
বগুড়া প্রতিনিধিঃ দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক ন...
নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান আন্দ...

মন্তব্য (০)