• সমগ্র বাংলা

বেফাক পরীক্ষায় শ্রেষ্ঠত্ব, গোপালপুরে কৃতী মাদরাসা ছাত্রীদের সম্মাননা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ইবতাদিয়া বিভাগে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য অর্জনকারী গোপালপুরের সামছুদ্দিন-সামসুন্নাহার বায়তুল উলুম মহিলা মাদ্রাসার ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার মাদ্রাসার হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম খোকন। মহিলা ক্যাম্পাসের অফিস কক্ষ থেকে স্পিকারের মাধ্যমে বক্তব্য রাখেন গোপালপুর কওমি উলামা পরিষদের সভাপতি মুফতি নূর মোহাম্মদ এবং গোহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি কুদরত-ই-ইলাহী রুপক, ব্যবসায়ী হায়দার আলী, স্থানীয় সাংবাদিক এবং নূরানী, হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বেফাকের ইবতাদিয়া বিভাগের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সামছুদ্দিন-সামসুন্নাহার বায়তুল উলুম মহিলা মাদ্রাসার ছাত্রী হাদিরার জাসিয়া মুমতাহিনা ৬ষ্ঠ, বনমালীর হুমায়রা খাতুন ৬৩তম, দক্ষিণ গোপালপুরের আনহা জাহান ইয়ামনি ৬৯তম, নন্দনপুরের শাওয়ানা বিনতে হাসান ৭৩তম, সুতী পটলপাড়ার আছমা খাতুন ৯২তম এবং ভূইয়ারপাড়ার মারিয়া ১০৮তম স্থান লাভ করেন।

অত্র মাদ্রাসা থেকে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশের হার ছিল ১০০ ভাগ, যা টাঙ্গাইল জেলার মধ্যে শ্রেষ্ঠ। এছাড়াও কোচিংয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

কর্তৃপক্ষ আরো জানান, অত্র মাদরাসার মহিলা বিভাগ মহিলা দ্বারা পরিচালনা করা হয় এবং ইংরেজি ও আরবিতে কথা বলা শেখানো হয়।

মন্তব্য (০)





image

জুলাই শহীদদের স্মরণে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই শহীদদের স্ম...

image

দিনাজপুরে অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে  অস্ত্র মামলায় দোষি ...

image

অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছিলো ফু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্য...

image

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যা...

বগুড়া প্রতিনিধিঃ দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক ন...

image

‎এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান আন্দ...

  • company_logo