• সমগ্র বাংলা

চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন এলাকায় মৎস্য ও জলজ প্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ পিস চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে জনসম্মুক্ষে এসকল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। 

চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহর এর আয়োজনে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বিগত বছরের ন্যায় এ বছরও চাটমোহর উপজেলার বিভিন্ন নদী ও বিলে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় প্রায় ৫০ টি চায়না দুয়ারি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, চায়না দুয়ারী জালের ফলে দেশের মৎস্য সম্পদ ও জলজ প্রাণীর ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। এ সকল জালে মাছ, পোনা মাছ, কাকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পরে। একশ্রেণীর অসাধু মৎস্য ব্যবসায়ীরা এ সকল জাল ক্রয় করে সাধারণ জেলে ও শ্রমজীবীদের মৎস্য শিকারে দিন হাজিরা ভিত্তিতে নিয়োগ করেন। এ সকল জাল পরিবেশের ব্যাপক ক্ষতি করলেও সচেতনতার অভাবে প্রতিবছর সাধারণ মানুষ এই জাল ব্যবহার করে আসছে। এই জাল ব্যবহারের ফলে ভবিষ্যতে দেশের নদী নালা ও বিলে মাছের ব্যাপক সংকট দেখা দেবে। তাই জনসাধারণকে চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo