• সমগ্র বাংলা

বণ্যার্তদের সাহায্যে নৌকায় পাড়ি দিলেন এমপি জসিম উদ্দিন আহমেদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি:  চতুর্দিকে পানি আর পানি, নেই কোন কোল কিনারা। দেখলে মনে হবে যেন এটি একটি সমুদ্র।  আর দূরে ভেসে আছে পাড়ার সারি সারি বাড়ি। নেই খাবার, নেই কোন যেন আবাসস্থল। আর তাদের খোঁজ খবর নিতে এই জলসমুদ্র পাড়ি দিয়ে বণ্যাকবলিত মানুষের পাশে দাড়ালেন চট্টগ্রাম-১৪ আসনের এম.পি আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ।

গতকাল ১০ জুলাই ৩০ হাজার পরিবারের বণ্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য নিজে স্বয়ং উপস্থিত থেকে গাছবাড়িয়া রেডিসন ব্লু কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসন নিয়ে এক বৈঠকে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহিম, চন্দনাইশ  থানা অফিসার ইনচার্জ দিদারুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সও., ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা এম.হাশেম রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।  

এ সময় এমপি জসিম উদ্দিন আহমেদ নেতা কর্মীদেরকে স্বেচ্ছায় ত্রাণ সামগ্রী পেকেট করার জন্য নির্দেশ দেন। আজ ১১ জুলাই এমপি জসিম উদ্দিন আহমেদ  চন্দনাইশ সাতকানিয়ার বণ্যাকবলিত এলাকা বিশেষত ধর্মপুর, কেউচিয়া পানিবন্দী এলাকায় নৌকাযোগে ত্রাণ সামগ্রী নিয়ে নৌকায় পাড়ি দেন। জীবনবাজি রেখে এম.পি জসিম উদ্দিনের অসহায় মনবাতার পাশে দাড়ানোর দৃশ্যটি সবার নজর কেড়েছে। ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি বলেন, বণ্যার্ত মানুষ আগে পরিবার পরিজন নিয়ে খেয়েপরে বাচুঁক, পরে পানি নেমে গেলে বণ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা, রাস্তা ও ঘরবাড়ি পুননির্মাণ করা হবে ইনশাআল্লাহ। 

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo