• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ গ্রহণ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির ইচ্ছা। 

ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ এই নেতা নিহত হন। বাবার আকস্মিক হত্যাকাণ্ডের পর দেওয়া এই বিবৃতিতে মোজতবা খামেনি তার বাবার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোকসন্তপ্ত জনতার এই বিশাল সমাগমকে তিনি একটি ‘শত্রু-বিধ্বংসী এবং ঐতিহাসিক উপস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন।

বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নিজের প্রথম প্রকাশ্য অবস্থানে এসে খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরান এই হত্যাকাণ্ডকে হালকাভাবে দেখছে না, আর জাতীয় আকাঙ্ক্ষা অনুসারেই এর মোক্ষম জবাব দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo