• সমগ্র বাংলা

পাবনায় ডোবা থেকে গলায় গামছা পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা সদরে শ্বশুরবাড়ির পাশে ডোবা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিন খাঁ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

‎শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

‎নিহত তুহিন খাঁ সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। শশুরের নাম আকতার হোসেন। তিনি নলদহ লালগোলা এলাকার দুবাই প্রবাসী। স্ত্রীর নাম আফসানা খাতুন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে স্ত্রী আফসানার সঙ্গে ঝগড়াও হয়েছিল। স্থানীয়রা সকালে পুকুরের ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল। 

‎এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, তিনি মসজিদের বারান্দায় রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাত দুইটার দিকে আমরা খবর পাই। আমরা ঘটনাস্থলে যাওয়ার পর মরদেহ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তার মরদেহ পুকুরে ফেলে দেয়। পরে সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

‎ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করা হবে। এরপরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে তার শ্বশুড়বাড়িতে ঝগড়াও হয়েছিল। 

মন্তব্য (০)





image

নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও ব...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আ...

image

ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, ৬ বহিরাগত...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যা...

image

পঞ্চগড়ে সাপের কামড়ে দুই ব্যক্তি হাসপাতালে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে একই দিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়...

image

বেনাপোল বন্দরে মিথ‍্যা ঘোষণায় আমদানিকৃত বিপুল পরিমাণ ভায়া...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে ‘কোয়ার্টজ পাউডার...

image

বগুড়ায় সায়েম ট্রাভেলস'র হাজী সম্মেলন: ২৬শে সেপ্টেম্বর শেষ...

বগুড়া প্রতিনিধিঃ আসন্ন ২০২৭ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে ...

  • company_logo