• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ইসমাইল হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুপকানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে ঘরের পেছনে চলে যায়। এ সময় সেখানে জমে থাকা বন্যার পানিতে পড়ে ডুবে যায় সে। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনের পানিতে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

তাকে দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত ইসমাইল হোসেন দক্ষিণ রুপকানিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) শিশুটির দাফন সম্পন্ন করা হবে।

এদিকে সাম্প্রতিক বন্যায় সাতকানিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও জমে থাকা পানিতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিভাবকদের শিশুদের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo