• সমগ্র বাংলা

গোপালপুরের ডগা বিলে অভিযান, এক হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর বিলডোগা এলাকার ডগা বিলে অবৈধভাবে চায়না জাল পেতে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় ১,০০০ (এক হাজার) মিটার চায়না জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মো. নাজমুল হক এবং পুলিশের সদস্যরা।

অভিযানকালে ডগা বিলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১,০০০ মিটার চায়না জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo