ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: মালিকানা নির্ধারনে আদালতে বিচারাধী জমি দখলের প্রতিবাদে আজ বুধবার সকালে বিরোধপূর্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মালিকানা দাবিদার একটি পক্ষ।
জেলা শহরের চারুবাবুর মোড়ে সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের পাশের জমির ২০ বছর ধরে দখল স্বত্ব সূত্রে মালিকানা দাবি করেছে ডেকোরেশন ব্যবসায়ী মৃত সৈয়দ মহবুল ইসলামের পরিবার। এব্যাপারে গত ১৮জুন জেলার সিনিয়র সিভিল জজ আদালতে মালিকান স্বত্ব ঘোষণামূলক মামলার করেছে তারা। মামলার রায় প্রকাশের আগেই গত ২রা জুলাই সীমানা প্রাচীর ভাংচুরসহ ওই জমি প্রতিপক্ষরা দখল করেছে বলে অভিযোগে তোলা হয়েছে। নিরপেক্ষ তদন্ত এবং মামলার রায়ের আগে বিরোধীয় জমি দখল মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)