ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হত্যা, বাড়ি ঘরে হামলা লুটপাট ও সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে জেলার কানাইপুর ইউনিয়নের কাসিমাবাদ এলাকার অর্ধশত এলাকাবাসী ইউনিয়নটির চেয়ারম্যান আলতাব হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর কর্তৃক এলাকার সাধারণ মানুষের বাড়িঘরে হামলা করে তাদেরকে কুপিয়ে জখম হত্যা ও লুটপাট এর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করে। পরে তারা এলাকাটির সড়কে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এলাকার মেম্বার রফিকুল ইসলাম, শহীদ শেখ আজাব হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত শুক্রবার দিনে দুপুরে চেয়ারম্যানের সন্ত্রাসী খাজা বাহিনী তাদের বাড়িতে প্রবেশ করে একাধিক ব্যক্তি কে কুপিয়ে যখন করে। এ সময় তারা বাড়িঘরে হামলা করে লুট চালায়। সন্ত্রাসী খাজা বাহিনী ইতিপূর্বে ওবায়দুল নামের এক ব্যবসায়ীকে খুন করলেও তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তাদের কারণে কেউ বাড়িতে থাকতে পারছে না। তারা এখন ওই বাহিনীর গ্রেফতারসহ বিচার দাবি করছেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)