• সমগ্র বাংলা

নিরাপদ মাতৃত্বে উৎসাহ: কালীগঞ্জে স্বাভাবিক প্রসবে মা-নবজাতককে শুভেচ্ছা উপহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসবকে আরও উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ঈদগাহ মাঠে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ।

কর্মসূচির আওতায় মোট ২০০ জন মা ও নবজাতককে শুভেচ্ছা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে অনুষ্ঠানে ১০ জন নবজাতকের হাতে নতুন কাপড়ের সেট, তোয়ালে, অ্যান্টিসেপটিক সামগ্রী এবং পুষ্টিকর খাদ্যসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেক মাকে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH&FWC)-এ প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রসবকে উৎসাহিত করার অংশ হিসেবে স্বাভাবিক উপায়ে সন্তান প্রসব করা মা ও নবজাতকদের এই শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। সরকারি উদ্যোগের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গ্রামীণ এলাকার প্রসূতি মায়েদের হাসপাতালে এসে নিরাপদ প্রসবে আগ্রহী করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি গ্রাম আদালতের কার্যকারিতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভায় উপস্থিত তিন শতাধিক মানুষের প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত সকলকে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে শপথ বাক্য পাঠ করান।

এ ছাড়া পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানের অংশ হিসেবে ২০০ জনের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo